সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

অধ্যক্ষকে পানিতে ফেলায় রাজশাহী পলিটেকনিক ছাত্রলীগের কার্যক্রম স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহী সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটে অধ্যক্ষকে লাঞ্ছিতের পর পানিতে ফেলে দেয়ার ঘটনায় ওই প্রতিষ্ঠানের শাখা ছাত্রলীগের কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।

এ ছাড়া এ ঘটনার জন্য নেতৃত্ব দানকারী ছাত্রলীগ পলিটেকনিক শাখার যুগ্ম-সম্পাদক কামাল হোসেনকে স্থায়ী বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

রাজশাহী মহানগর ছাত্রলীগের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। শনিবার রাতের ওই সভায় মহানগর সভাপতি রকি কুমার ঘোষ এবং সাধারণ সম্পাদক রাজিব আহমেদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় কামাল হোসেনকে স্থায়ী বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় কমিটিকে সুপারিশ করা হয়।

মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ বলেন, ঘটনার সঙ্গে সৌরভের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাকে বহিষ্কারের জন্য ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।

মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি কল্যাণ কুমার জয়ের নেতৃত্বে ছয় সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিনদিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। তদন্তে ছাত্রলীগের আর কারও বিরুদ্ধে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পেলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

অধ্যক্ষ লাঞ্ছিত এবং বলপ্রয়োগ করে পুকুরের পানিতে ফেলে দেয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে। শনিবার রাত ১০টার দিকে অধ্যক্ষ ফরিদ উদ্দিন নগরীর চন্দ্রিমা থানায় এ মামলা দায়ের করেন। জিঙ্গাসাবাদের জন্য পুলিশ ২৫ জনকে আটক করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ