শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা  তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার চৌদ্দগ্রামেও কার্যক্রম শুরু করল খিদমাতুল ইসলাম পরিষদ গোপালগঞ্জে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা জামায়াত নেতার পীর সাহেবের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে: ইসলামী আন্দোলন

সড়ক আইনে জরিমানা করা সরকারের মূল উদ্দেশ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নতুন সড়ক পরিবহন আইন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জরিমানা করা সরকারের মূল উদ্দেশ্য নয়। সড়কে চলাচলের ক্ষেত্রে আইন মেনে চললে জরিমানা করার কোনো প্রয়োজন হয় না।

শনিবার (২ নভেম্বর) ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা গাড়ি চালান, যারা সড়ক ব্যবহার করেন সবাই সড়ক আইনটি মেনে চলবেন। এখানে প্রশ্ন আসছে ফাইনের কথা। ফাইন আদায় করা মুখ্য বিষয় নয়। ফাইন যাতে না করা হয় সেই প্রচেষ্টাটা আপনারা করেন।

মন্ত্রী বলেন, আমাদের আহ্বান হলো সবাই যেন সড়কের শৃঙ্খলা রক্ষার জন্য সড়ক আইনটি মেনে চলে। পরিবহন খাতে জড়িত সবার মতামতের ভিত্তিতে সড়ক পরিবহন আইনে সংশোধন করা হয়েছে।

তবে নতুন আইনের মাধ্যেম কেউ যাতে হয়রানির শিকার না হয় সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ