মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

রায়বেন্ড মারকাজে ইজতেমার প্রথম পর্ব শেষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের রাইবেন্ডে অনুষ্ঠিত তিনদিনব্যাপী বার্ষিক ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে আজ।

সামা নিউজ জানায়, লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে কান্নাভেজা মুনাজাতের মাধ্যমে শেষ হয়েছে এ ইজতেমা।

ইজতেমার শেষ দিনে মাওলানা ইব্রাহিম সমাপনী দোয়া করেন। দেশর সুখ-শান্তি সমৃদ্ধির জন্য দোয়া করেন। আখেরি বয়ান করেন মাওলানা খুরশিদুল ইসলাম।

পাকিস্তানে প্রতিবছর দুই পর্বে ৬ দিনের এ ইজতেমা অনুষ্ঠিত হয়। এ বছর প্রথম পর্ব শুরু হয়েছিলো ৩১ অক্টোবর। দ্বিতীয় পর্ব শুরু হবে ৭ নভেম্বর। আখেরি মুনাজাতের মাধ্যমে এ ইজতেমা শেষ হবে ১০ নভেম্বর।

ডেইলি পকিস্তান জানায়, ইজতেমার শেষ দিনে প্রায় ২০০ বিয়ে অনুষ্ঠিত হয়।

ডেইলি সামা নিউজ অবলম্বনে আবদুল্লাহ তামিম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ