বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

নারায়ণগঞ্জে ৪ তলা ভবন ধস, স্কুলছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর বাবুরাইল এলাকায় চার তলা ভবন ধসে পড়েছে।

আজ রোববার বিকেল সোয়া ৪টায় বাবুরাইলের মুন্সিবাড়ি এলাকার এইচএম ম্যানশন নামে ভবনটি পাশের খালের উপর ধসে পড়ে।

এ ঘটনায় শোয়েব (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্র নিহত হয়। এ ঘটনায় সাতজনকে আহত অবস্থায় ভবনের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। এখনও দুইজন ভবনের ভেতরে আটকে আছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের টিম উদ্ধারে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে ওয়াজিদ (১২) নামে এক শিশু ভবনের ভেতর আটকে আছে বলে জানা গেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন জানান, ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কাজ শুরু করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ