মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

দারুল উলুম দেওবন্দের শুরা সদস্য মুফতি মানযুর আহমাদের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল্লাহ্ আশরাফী
দেওবন্দ থেকে

ভারতের প্রসিদ্ধ আলেম ও দারুল উলুম দেওবন্দের মজলিসে শুরার অন্যতম সদস্য, কানপুর শহরের দীর্ঘদিনের কাজী মুফতি মানযুর আহমাদ মাজাহেরী আজ রবিবার বা'দ আসর ইন্তেকাল করেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

তার মৃত্যু সংবাদ শুনে তাৎক্ষণিক দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী দরসগাহে দাওরায়ে হাদিসের ছাত্রদের নিয়ে মরহুমের রুহের মাগফিরাতের জন্য দু'আ করেন।

এদিকে মুফতি মানযুর আহমাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি এবং দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস মাওলানা আরশাদ মাদানী।

মাওলানা আরশাদ মাদানী বলেন, মুফতি সাহেবের মৃত্যুতে ভারতীয় মুসলমানদের অপুরণীয় ক্ষতি হয়ে গেলো! এর সাথে সাথে তিনি মরহুমের রুহের মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে দু'আর আবেদন করেছেন।

মরহুমের জানাজা সোমবার সকাল ১০টায় কানপুর কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ