বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

জেএসসি পরীক্ষার ২ কেন্দ্র সচিবকে অব্যাহতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তথ্য গোপন করার অভিযোগে ভূরুঙ্গামারীতে জেএসসি পরীক্ষা কেন্দ্রের ২ কেন্দ্রসচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

রোববার উপজেলা নির্বাহী অফিসার তাদের অব্যাহতি দেয়। উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, উপজেলার সোনাহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন ও সোনাহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমানের সন্তানরা জেএসসি পরীক্ষা অংশ নিয়েছে। এ তথ্য গোপন করে ওই দুই প্রধান শিক্ষক জেএসসি পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করে আসছেন।

এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী অফিসার আজ বিকেলে তাদের দুজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সোনাহাট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পাটেশ্বরী উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক রোকনুজ্জামানকে এবং সোনাহাট বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে বলদিয়া বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক আব্দুস সাত্তারকে দায়িত্ব দেয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ