শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

মেরুদণ্ড ভালো রাখে যে ৫ খাবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেরুদণ্ড শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ। মেরুদণ্ডে গুরুতর সমস্যা হলে তা মানুষকে পঙ্গু পর্যন্ত করে দিতে পারে। তাই মেরুদণ্ড ভালো রাখতে এর যত্ন নেয়া প্রয়োজন। কিছু খাবার রয়েছে, যেগুলো মেরুদণ্ডকে ভালো রাখতে সাহায্য করে।

এমন কিছু খাবার সম্পর্কে জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগ।আসুন জেনে নেই যা খেলে ভালো থাকবে মেরুদণ্ড।

১. মেরুদণ্ড ভালো রাখবে তেলযুক্ত মাছ। এই মাছে রয়েছে ওমেগা ৩ ফ্যাটি এসিড। এটি হাড় পুনর্গঠনে সাহায্য করে। মেরুদণ্ড ভালো রাখতে তেলযুক্ত মাছ স্যামন, ম্যাকরেল খেতে পারেন।

২.কমলা, আঙুর, স্ট্রবেরিতে রয়েছে ভিটামিন সি। এটি ক্ষতিগ্রস্ত পেশি, লিগামেন্ট, টেনডন নিরাময়ে সাহায্য করে।

৩. সবুজ শাক-সবজির রয়েছে ম্যাগনেসিয়াম। এটি হাড় গঠনে কার্যকর। পালং শাক, ব্রকলি, অ্যাভাকেডো খেতে পারেন।

৪.বাদাম ওমেগা ৩ ফ্যাটি এসিডে ভরপুর। এর মধ্যে আরো রয়েছে আঁশ, ক্যালসিয়াম, ভিটামিন ই, ম্যাগনেসিয়া ও পটাশিয়াম। এগুলো হাড়ের গঠন ও শক্তি বাড়াতে জরুরি।

৫. হাড় ভালো রাখতে খেতে পারেন কেসোনাট, কাঠবাদাম ও ওয়ালনাট।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ