মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

মাওলানা ফজলুর রহমানকে দমাতে আদালতের দারস্ত হচ্ছেন ইমরান সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলাম ইসলাম প্রধান মাওলানা ফজলুর রহমানের সাম্প্রতিক এক বিবৃতিতে ফেডারেল সরকার আদালতের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খট্টক শনিবার এ কথা জানান।

জিওনিউজ জানায়, বিরোধী দলের আজাদী মার্চ বিক্ষোভকারীদের সাথে আলোচনার জন্য সরকারী কমিটির দায়িত্বে থাকা খট্টক প্রবীণ নেতা আসাদ উমর, শফকত মাহমুদ এবং ফেরদৌস আশিক আওয়ানের সাথে কথা বলেছেন ইসলামাবাদে।

মাওলানা ফজলুর রহমান প্রধানমন্ত্রী ইমরান খানকে প্রধানমন্ত্রী হাউস থেকে গ্রেপ্তারের বিষয়ে বক্তব্য প্রদান করেন। এজন্য প্রধানমন্ত্রী ইমরান খান আদালতের দারস্ত হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী ইমরান খানকে জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করার জন্য মাওলানার ফজলুর রহমানের বক্তব্যের বিষয়ে কমিটি সিদ্ধান্ত নিয়েছে। আমরা এ বক্তব্যের বিরুদ্ধে আদালতে যাব।

মাওলানা ফজলুর রহমানের বিপক্ষে তাদের অভিযোগ তিনি সেখানে লোকেদের প্ররোচিত করছে। তাদের ভুল পথে চালিত করছে। এটি প্রকাশ্যে বিদ্রোহ এর দিকে নিয়ে যেতে পারে। তাই আমরা তার বিপক্ষে মামলা করার প্র্রস্তুতি নিচ্ছি।

প্রসঙ্গত, নির্বাচনে কারচুপি করে ক্ষমতায় আসার অভিযোগে ইমরান খানকে অপসারণের দাবিতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান এই আজাদি মার্চের ডাক দিয়েছেন।

গত সোমবার করাচি থেকে শুরু হওয়া এ আজাদি পদযাত্রা বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদ পৌঁছায়।

বিরোধী দলীয় নেতা মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বিরোধী আজাদি মার্চে কয়েক লাখ মানুষ অংশ নিয়েছে। লাখো জনতার বহর নিয়ে এদিন ইসলামাবাদে ঢুকেন মাওলানা ফজলুর রহমান।

জিওনিউজ অবলম্বনে আবদুল্লাহ তামিম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ