বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

বাগদাদি ও আইএস সৃষ্টিতে আমেরিকার হাত ছিল: রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামিক স্টেট (আইএস) ও তার প্রধান আবু বকর আল-বাগদাদি মার্কিন যুক্তরাষ্ট্রের সৃষ্টি বলে মন্তব্য করেছে রাশিয়া। সিরিয়ায় মার্কিন অভিযানে আইএসের প্রধান নিহত হওয়ার পর শুক্রবার এক বিবৃতিতে ওই মন্তব্য করেছে দেশটি।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আইএস ও আবু বকর আল-বাগদাদি যুক্তরাষ্ট্রের তৈরি। বাগদাদি যদি সত্যিই নিহত হয়ে থাকেন, তাহলে বলতে হবে আমেরিকা নিজের হাতে বাগদাদিকে তৈরি করে আবার নিজেই তাকে হত্যা করেছে।

পর্যবেক্ষকরা বলছেন, ওয়াশিংটন ২০০৯ সালে ইরাকের আবু গরিব কারাগার থেকে আবু বকর আল বাগদাদিকে ছেড়ে দেয়ার পর তারই নেতৃত্বে আইএস গড়ে উঠে। এরপর আইএস ইরাক ও সিরিয়ায় নজিরবিহীন গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে। বাগদাদিকে ব্যবহার শেষে আমেরিকা তাকে হত্যা করল যাতে বাগদাদি ও আইএস সৃষ্টিতে মার্কিন হাত থাকার বিষয়টি কিংবা অন্যান্য গোপন রহস্য যাতে কেউ কখনও জানতে না পারে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেন, নিহত আবু বকর আল বাগদাদিসহ আইএসের অন্যান্য শীর্ষ নেতারা স্বীকার করেছেন তাদের আগমনের পেছনে আমেরিকার হাত রয়েছে। এসব সন্ত্রাসী গোষ্ঠীর নির্দিষ্ট মেয়াদ রয়েছে এবং ব্যবহার শেষে তাদেরকে ছুঁড়ে ফেলে দেয় আমেরিকা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুবার দাবি করেছেন, তারা আইএসকে নির্মূলে বদ্ধপরিকর। কিন্তু বাস্তবে দেখা গেছে তিনি আইএসকে অর্থ ও অস্ত্র দিয়ে আরো শক্তিশালী করেছেন।

ট্রাম্প ২০১৬ সালে নির্বাচনী প্রচার চালানোর সময় বলেছিলেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা আইএস সৃষ্টি করেছেন। আইএস সৃষ্টিতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনেরও হাত রয়েছে বলে তিনি জানিয়েছিলেন। সূত্র: পার্সটুডে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ