বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মাদরাসাছাত্রী আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম এ ইউসুফ আলী
পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সড়ক দুর্ঘটনায় জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এক পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

শনিবার দুপুরে সোয়া ১টার দিকে উপজেলার বাহেরচর বাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ওই পরীক্ষার্থীর নাম মোসাম্মাৎ রেবেকা।

জানা যায়, সে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মৌডুবি বাগে জান্নাত ইসলামিয়া দাখিল মাদরাসার ছাত্রী।

আহত ওই শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা গেছে, মৌডুবী বাগে জান্নাত দাখিল মাদরাসা থেকে জেডিসি পরীক্ষা অংশ্রগ্রহণ করে রেবেকা। শনিবার মাদরাসা কেন্দ্র থেকে পরীক্ষা শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয় রোকেয়া।

পথিমধ্যে বাহেরচর বাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সংলগ্ন এলাকায় একটি মোটরসাইকেলের ধাক্কায় রোকেয়া গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। কিন্তু আহতের শারীরিক অবস্থা মারাত্মক হওয়ায় তাকে জেলা শহরে নিয়ে যাওয়া হয়েছে।

ছোটবাইশদিয়া ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ডা. ফিরোজ মাহমুদ বলেন, আহত ওই শিক্ষার্থীর আশঙ্কাজনক অবস্থা দেখে প্রাথমিক চিকিৎসা শেষে পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ