মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর ইজতেমার সময় গাজীপুরে নির্বাচন না রাখার দাবি

ডেমরায় ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর ডেমরা থানার ডগাই মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-১।

আকটকৃতরা হলেন- শাহনেওয়াজ (২২), মুহা. মাসুদুর রহমান মাসুদ (৩৮), মুহা. টিটু (৪৩)। এ সময় তাদের কাছ থেকে ২৪,৫০০ পিস ইয়াবা, ২টি মোবাইল ফোন ও প্রায় পাঁচ লাখ টাকা উদ্ধার করা হয়।

আজ শনিবার র‌্যাব-১ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকায় নদী পথে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে মিয়ানমার হতে ইয়াবার চালান নিয়ে আসে। পরবর্তীতে ইয়াবার চালানগুলো প্রাইভেটকারে ঢাকাসহ সারাদেশে মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে।

তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিতে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারগুলোতে বিভিন্ন গোপন প্রকোষ্ঠ তৈরি করে। এই চক্রের অন্যতম সদস্য রাজধানীর জনৈক মাদক কারবারি। তিনি অবৈধভাবে ইয়াবার চালান দেশে নিয়ে এসে তার সহযোগী শাহনেওয়াজ, মাসুদ ও টিটুর মাধ্যমে মাদকের চালান ঢাকারসহ আশপাশের এলাকায় নিয়ে এই সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের নিকট খুচরা ও পাইকারী মূল্যে বিক্রয় করে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ