বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

জেএসসি-জেডিসি: প্রথম দিনেই নীলফামারীতে অনুপস্থিত ১২’শ শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নীলফামারীতে জেএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ছিল ১২শ পরীক্ষার্থী।

আজ শনিবার (২ নভেম্বর) সকালে জেলার ২৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের শিক্ষা শাখার তথ্য অনুযায়ী, এ বছর পরীক্ষার্থী সংখ্যা ছিল জেএসসিতে ২৮ হাজার ৫১৩ জন, জেডিসি ৫ হাজার ৪৪২ জন, দাখিল (ভোকেশনাল-৯ম শ্রেণি) ১৭৪ জন, এসএসসি (ভোকেশনাল-৯ম শ্রেণি) ২ হাজার ৩৪৫ জনসহ মোট ৩৬ হাজার ৪৭৪ জন।

এর মধ্যে জেএসসিতে ৬১১ জন, জেডিসি ৩৮৩ জন, দাখিল (ভোকেশনাল-৯ম শ্রেণি) ৩১ জন, এসএসসি (ভোকেশনাল-৯ম শ্রেণি) ১৮১ জনসহ মোট ১২শ ০৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলাতে ১৪৪ ধারা জারিসহ প্রথম দিনের পরীক্ষা নকল মুক্ত ও কোনো প্রকার প্রশ্নফাঁসের গুজব ছাড়াই কোমলমতি শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ