বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

খাগড়াছড়িতে আওয়ামী লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খাগড়াছড়ির দীঘিনালায় মুহাম্মদ শাকিল (৫২) নামে এক আওয়ামী লীগ নেতা খুন হয়েছেন।

শুক্রবার রাতে মেরুং ইউনিয়নের দুর্গম রেংকার্য্য এলাকা থেকে শাকিলের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, নিহত মুমাম্মদ শাকিল উপজেলার মেরুং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি মেরুং ইউনিয়নের মৃত সিরাজ মিয়ার ছেলে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন মেরুং ইউয়িনের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় চেয়ারম্যান রহমান কবির রতন। তিনি জানান, ব্যক্তিগত কাজে শাকিল রেংকার্য্য এলাকায় যান। রাতে তাকে হত্যার খবর পাওয়া যায়। তবে কীভাবে এ ঘটনা ঘটেছে সেই বিষয়ে আমরা এখনও জানতে পারিনি।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) উত্তম চন্দ্র দেব জানান, মেরং রেংকার্য্য এলাকা থেকে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে তাকে কেউ হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রেখেছে বলে জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ