শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উগ্রবাদীদের টার্গেটে দারুল উলুম দেওবন্দ বিমানবন্দরে অজুর জন্য বিশেষ ব্যবস্থা করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর আজকের জুমায় হারামাইনের খতিব যে দুই শায়খ ভারতের স্বাধীনতা দিবসে দারুল উলুম দেওবন্দে ছুটি, নানা আয়োজন বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা থেকে কার্যক্রম অনলাইনে ‘রাষ্ট্রের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত থাকা ঝুঁকিপূর্ণ’ ইসলাম গ্রহণের ৫ মাসে কোরআন মুখস্ত করে মক্কার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুরুন্ডির নওমুসলিম বিনত্রা হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রিজভী মাদ্রাসাছাত্রের তেল-গ্যাস ছাড়া মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে বিদ্যুৎ আবিষ্কার

সুন্দরবনের শান্তি যেকোনো মূল্যে ধরে রাখবো: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুন্দরবনে যে শান্তিময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেকোনো মূল্যে তা ধরে রাখার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, এখনো যারা সুন্দরবনে দস্যুতা করার জন্য চেষ্টা করছেন তারা সাবধান হোন। আমরা কাউকে ছাড় দেবো না। সুন্দরবনে যে শান্তিময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেকোনো মূল্যে তা ধরে রাখবো।

আজ শুক্রবার দুপুরে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণার বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে যারা বিপথগামী পথ থেকে ফিরে এসেছেন তাদের প্রতি আমাদের সু-দৃষ্টি রয়েছে। তাদের স্বাভাবিক জীবন-যাপনের জন্য সব ধরনের ব্যবস্থা করা হচ্ছে।

এ সময় মন্ত্রী র‌্যাবের তালিকা অনুযায়ী আত্মসমর্পণকারী দস্যুদের মামলা থেকে মুক্তি দেয়ার প্রতিশ্রুতি দেন। তবে যাদের নামে ধর্ষণ ও হত্যা মামলা রয়েছে সেগুলো আইন অনুযায়ী বিচার হবে এবং নিজেদেরই পরিচালনা করতে হবে বলেও জানান তিনি।

এর আগে সকাল ১০টায় হেলিকপ্টারে করে বাগেরহাটে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

র‌্যাবের মহাপরিচালক ড. বেনজির আহমেদ বলেন, আমরা বনদস্যুদের যে সহযোগিতা করেছি, তা যদি তারা মামলা মোকদ্দমার পেছনে খরচ করে তাহলে তারা অসহায় হয়ে যাবে। পরবর্তীতে আমরা জানতে পেরেছি, অনেক দস্যুর বিরুদ্ধে বন আইনে কনভিকশন রয়েছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সবার কাছে অনুরোধ করবো তারা যেন এসব মামলার কনভিকশন থেকে দস্যুদের মুক্তি দেয়। আত্মসমর্পণকরা দস্যুরা যদি এখন জেল খাটে তাহলে তাদের পরিবার অসহায় হয়ে পড়বে।

তাই বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা ও পটুয়াখালীর জেলা প্রশাসক এবং পুলিশ সুপারদের আত্মসমর্পণকরা বনদস্যুদের দেখে রাখার অনুরোধ জানান তিনি।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের আয়োজনে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত বর্ষপূর্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, স্বরাষ্ট্রমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু (এমপি), স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা (এমপি), বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন, র‌্যাবের মহাপরিচালক ড. বেনজির আহমেদ, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিচালক ড. মাইনুর রহমান চৌধুরী প্রমুখ।

এসময় বাগেরহাট জেলা প্রশাসক মামুনুর রশীদ, পুলিশ সুপার (এসপি) পঙ্কজ চন্দ্র রায়, প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদারসহ জেলার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ