শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

ফিলিপাইনে ট্রাক খাদে পড়ে নিহত ১৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিপাইনের পার্বত্য উত্তরাঞ্চলে একটি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গভীর গিরিখাতে পড়ে ১৯ কৃষক নিহত হয়েছেন। কৃষকরা ট্রাকটিতে ধান বীজের বস্তা বহন করছিল। শুক্রবার দেশটির পুলিশ একথা জানায়।

এএফপি’র খবরে বলা হয়, বৃহস্পতিবার রাতে চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারালে এসব কৃষক দুর্ঘটনার শিকার হন। তারা ফিলিপাইনের কোনোর শহর থেকে সরকারের ভর্তুকি দেয়া ধান বীজ নিয়ে বাড়ি ফিরছিলেন। দেশটির বিপজ্জনক সড়কে এটি সর্বশেষ ভয়াবহ দুর্ঘটনা।

পাহাড়ি পথ দিয়ে যাওয়ার সময় চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারালে এটি উল্টে ২০ মিটার গভীর গিরিখাতে পড়ে যায়। এসময় ট্রাকটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিল।

স্থানীয় পুলিশ কর্মকর্তা ম্যানুয়েল কানিপাস এএফপি’কে বলেন, ট্রাকটি রাস্তায় ঢাল বেয়ে উপরে ওঠার সময় পেছন দিকে উল্টে যায়। এতে যাত্রীদের অনেকে চাপা পড়ে নিহত হন। এ দুর্ঘটনায় আরো ২০ জন আহত হয়েছে। তবে তারা শঙ্কামুক্ত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ