বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

যশোরে লরির ধাক্কায় মাদরাসাশিক্ষক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোরের বকচর এলাকায় তেলবাহী লরির ধাক্কায় আব্দুর রশিদ (৫৫) নামে এক মাদরাসার শিক্ষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে যশোর-খুলনা মহাসড়কের বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত আব্দুর রশিদ যশোর শহরতলিয় খড়কি কবরস্থান এলাকার বাসিন্দা ও উপশহর আলিম মাদরাসার শিক্ষক।

নিহতের সহকর্মী আবুল ফজল জানান, আজ (বৃহস্পতিবার) সকালে আব্দুর রশিদ ব্যক্তিগত কাজে বাইসাইকেলে বকচর এলাকায় যান। পথিমধ্যে খুলনা থেকে আসা তেলবাহী লরি পেছন থেকে ধাক্কায় দিয়ে পালিয়ে যায়।

এলাকাবাসী তাকে গুরুতর অবস্থায় দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমিয় দাস জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান বলেন, তেলবাহী লরির ধাক্কায় এক মাদরাসার শিক্ষক নিহত হয়েছেন। লরির চালক ও হেলপার পালিয়েছে। তবে গাড়িটি জব্দ করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ