বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

জাপানের ৫০০ বছরের পুরানো ঐতিহ্য পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাপানের দক্ষিণ দ্বীপ ওকিনাওয়ার এক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট শুরি ক্যাসেলের মূল কাঠামো আগুনে ধ্বংস হয়ে গেছে।

আজ বৃহস্পতিবার ভোর থেকেই দমকলকর্মীরা আগুনের শিখার সঙ্গে লড়াই করছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মূল ভবনটির পাশাপাশি দুর্গের উত্তর ও দক্ষিণ কাঠামো পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। তবে ওকিনাওয়া প্রদেশের পুলিশের মুখপাত্র রিও কোচি সংবাদ সংস্থার আশঙ্কা রাত আড়াইটার দিকে আগুন ছড়িয়ে পড়ে।

রায়উকু রাজবংশে ৫০০ বছর আগে নির্মিত কাঠের দুর্গটি ১৯৩৩ সালে জাপানের জাতীয় সম্পদ হিসাবে মনোনীত করা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। বর্তমান কাঠামোটি তারপর পুনঃনির্মান করা হয়।

শুরি ক্যাসেল ওকিনাওয়ার রাজধানী নাহা শহরের পাশে একটি পাহাড়ের চূড়ায় নির্মিত এবং এটি চারপাশে বাঁকা পাথরের দেয়াল দ্বারা বেষ্টিত।

এটি ১৯৭০ এর দশক পর্যন্ত ওকিনাওয়ার বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হিসাবে ব্যবহৃত হয় এবং তখন থেকেই এটি পর্যটকদের কাছে একটি জনপ্রিয় আকর্ষণ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ