মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

এরদোগানের নীতির সঙ্গে মিল না হওয়ায় এক এমপির পতদ্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বা একেপি’র একজন সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করেছেন।

দলের প্রধান প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে মতবিরোধের জের ধরে তিনি পদত্যাগ করলেন।

মুস্তাফা ইয়েনেরোগ্লু নামের এ সংসদ সদস্য এরদোগান এবং একে পার্টির নীতির সমালোচনা করে আসছিলেন। গতকাল (বুধবার) তিনি বলেন, আমি আমার মতামত তুলে ধরেছি জনসমক্ষে এবং দলের ভেতরে ও বাইরে।

সব জায়গায় বলেছি, দলের বর্তমান নীতি বিশেষ করে মানবাধিকার লংঘন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার ব্যাপারে আমি অস্বস্তি বোধ করি।

একে পার্টি থেকে এই প্রথম কোনো সংসদ সদস্য পদত্যাগ করলেন। অবশ্য, দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যেমন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আহমেদ দাউদওগ্লু এবং সাবেক উপ-প্রধানমন্ত্রী আলী বাবাকান সম্প্রতি দল থেকে পদত্যাগ করেছেন।

ধারণা করা হচ্ছে- এসব ব্যক্তি ভিন্ন কোনো দল গঠন করতে পারেন। গত নির্বাচনে একে পার্টি এবং ন্যাশনাল মুভমেন্ট পার্টি ৬০০ আসনের সংসদে ন্যূনতম সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করেছে। ইয়েনেরোগ্লু পদত্যাগের পর জাতীয় সংসদে একে পার্টির এখন ২৯০টি আসন আছে। অন্যদিকে ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টির রয়েছে ৪৯টি আসন।

২০১৬ সালে তুরস্কে সামরিক অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর মানবাধিকার লঙ্ঘনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংগঠনগুলো তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের বিরুদ্ধে চরম সমালোচনা করে আসছে। পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ