মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

আজ থেকে কাশ্মীর ভারতের রাজ্য নয় বরং কেন্দ্রশাসিত অঞ্চল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবশেষে রাজ্যের মর্যাদা হারিয়ে দ্বিখন্ডিত হলো ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর।

গতকাল বুধবার মধ্যরাত থেকেই রাজ্যের মর্যাদা হারিয়েছে কাশ্মীর। জম্মু-কাশ্মীর ভারতের মানচিত্রে এখন কেন্দ্রশাসিত অঞ্চল। জম্মু-কাশ্মীর থেকে বিচ্ছিন্ন লাদাখও এখন পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল।

কাশ্মীরের জন্য থাকা সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদ বাতিল ও জম্মু-কাশ্মীরের পুনর্গঠন বিল আনার ফলে বিশেষ মর্যাদা শুধু নয়, রাজ্যের মর্যাদাটুকুও হারায় জম্মু ও কাশ্মীর। এদিন মধ্যরাত থেকে তা সরকারিভাবে স্বীকৃতি পেল।

ভারতের মানচিত্রে বাড়ল দু’টি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল। জম্মু-কাশ্মীর এবং লাদাখ। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, সন্ত্রাসবাদের কথা মাথায় রেখেই জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে, ফের রাজ্যের মর্যাদা ফিরে পেতে পারে জম্মু-কাশ্মীর।

বুধবার লাদাখের নব নিযুক্ত লেফটেনেন্ট গভর্নরের পরামর্শদাতা হিসেবে আইএএস অফিসার উমঙ্গ নারুলাকে এবং পুলিশ প্রধান হিসেবে আইজি এসএস খান্ডারকে নিয়োগ করা হয়েছে৷ জম্মু-কাশ্মীরের লেফটেনেন্ট গভর্নর হচ্ছেন গিরিশচন্দ্র মুর্মু৷ লাদাখের লেফটেনেন্ট গভর্নর রাধাকৃষ্ণ মাথুর৷

ভারতের গোয়েন্দারা দাবি করেছেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যেই কাশ্মীর ও ভারতের অন্য প্রান্তেও জঙ্গি হামলা হতে পারে। হাই অ্যালার্ট জারি করা হয়েছে দিল্লিতেও।

কাশ্মীরে ৩৭০ নং ধারা প্রত্যাহার করার পর থেকেই লাগাতার চলছে অচলাবস্থা সেখানে। প্রাথমিকভাবে সরকার কারফিউ জারি করে৷ এখনও স্বাভাবিকতায় ফেরেনি কাশ্মীর।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ