সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

সম্রাটের সহযোগী জাকির ভোলায় আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের সহযোগী জাকির হোসেনকে ভোলা সদর উপজেলা থেকে আটক করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে জাকিরকে ভোলা জেলা শহরের চরনেয়াবাদ এলাকায় নতুন পাসপোর্ট অফিসসংলগ্ন তার নানা শ্বশুরের বাড়ি থেকে আটক করে র‌্যাব। রাতেই তাকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান, একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও চার বোতল বিদেশি মদসহ জাকির হোসেনকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব বাদী হয়ে ভোলা থানায় মামলা করেছে। ওই মামলায় জাকিরকে ক্যাসিনোখ্যাত সম্রাটের ব্যবসায়িক পার্টনার উল্লেখ করা হয়েছে।

জানা যায়, জাকির হোসেন (৪৫), তার বাবার নাম আবদুল মান্নান, সাং- শান্তিনগর, ঢাকা, নাম-পরিচয়ের এক ব্যক্তিকে র‌্যাব সদস্যরা আটক করে ভোলা থানায় হস্তান্তর করেছেন।

তবে এ ব্যাপারে র‌্যাবের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ