রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮


চবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ন্যাশনাল কারিকুলামের শিক্ষার্থীদের প্রশ্নপত্র প্রণয়নে ‘টেকনিক্যাল’সমস্যার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ৬ নভেম্বর এই ইউনিটে পুনরায় পরীক্ষা নেয়া হবে।

মঙ্গলবার রাতে ‘ডি’ইউনিটের সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৮ অক্টোবর ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় কারিগরি ত্রুটির কারণে ন্যাশনাল কারিকুলামের মাধ্যমের প্রশ্ন না ছাপানোয় প্রায় ৩০০ শিক্ষার্থীর ফলাফল প্রকাশ নিয়ে জটিলতা তৈরি হয়। তাই এ ইউনিটের পুনঃপরীক্ষা আগামী ৬ ডিসেম্বর নেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ