মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

ইরাকে এমপিদের বাসভবনে বিক্ষোভকারীদের আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকে এমপি ও সরকারি কর্মকর্তার বাসভবনে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ধিকারে এমন ঘটনা ঘটে।

আনাদলু জানায়, বিক্ষোভকারীরা দুই শিয়া এমপির ঘর জ্বালিয়ে দিয়েছে। মন্ত্রী পরিষদের সেক্রেটারি জেনারেল হামিদ আল-গাজির বাসভবনেও হামলা চালায় বিক্ষোভকারীরা।

ওই পুলিশ কর্মকর্তা জানান, বিক্ষোভকারীদের ঠেকাতে পুলিশ ফাঁকা গুলি চালায়, এতে আটজন আহত হয়।

ইরাকি প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি সরকারের দুর্নীতির বিরুদ্ধে ১ অক্টোবর হাজার হাজার মানুষ রাজধানী বাগদাদসহ অন্যান্য শহরে রাস্তায় নেমে আসে।

প্রথম দফায় চলা বিক্ষোভে প্রায় দেড় শতাধিক মানুষ নিহত হয়। গত শুক্রবার থেকে শুরু হওয়া দ্বিতীয় দফা বিক্ষোভে নিহত হয়েছে অন্তত ৮০ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ