বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

চট্টগ্রাম জামেয়া দারুল মা’আরিফে বিজ্ঞান বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

চট্টগ্রাম জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া সাংস্কৃতিক ফোরাম আন-নাদী আস-সাক্বাফী আল-ইসলামীর আয়োজনে 'মানবসভ্যতার অগ্রযাত্রায় বিজ্ঞানের অবদান বেশী' শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার ইদাদীয়্যা স্তরের ২য় বর্ষের সেমিনার রুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার শিক্ষক জনাব খায়রুল আমিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার সিনিয়র শিক্ষক ও আন-নাদী আস-সাক্বাফী আল-ইসলামীর মহাসচিব মাওলানা আফিফ ফুরকান মাদানি।

মাওলানা আফিফ ফুরকান মাদানি এমন মনোজ্ঞ ও সৃজনশীল আয়োজনের জন্যে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এধরনের প্রতিযোগিতার ধারাবাহিকতার জন্যে নির্দেশনা দেন।

প্রতিযোগিতায় সভাপতিত্ব এবং বিচারকমন্ডলীর সভাপতি ছিলেন জামেয়ার শিক্ষক মাওলানা সানাউল করীম, এতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জামেয়ার শিক্ষক মাওলানা মাহমুদ মুজিব, মাসিক আল-হক এর ব্যবস্থাপনা সম্পাদক কবি আলাউদ্দিন কবির।

প্রতিযোগিতা শেষে বিজয়ী দল এবং বিতার্কিকদের মধ্যে শিক্ষা সামগ্রী ও পুরস্কার বিতরণ করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ