শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিমানবন্দরে অজুর জন্য বিশেষ ব্যবস্থা করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর আজকের জুমায় হারামাইনের খতিব যে দুই শায়খ ভারতের স্বাধীনতা দিবসে দারুল উলুম দেওবন্দে ছুটি, নানা আয়োজন বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা থেকে কার্যক্রম অনলাইনে ‘রাষ্ট্রের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত থাকা ঝুঁকিপূর্ণ’ ইসলাম গ্রহণের ৫ মাসে কোরআন মুখস্ত করে মক্কার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুরুন্ডির নওমুসলিম বিনত্রা হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রিজভী মাদ্রাসাছাত্রের তেল-গ্যাস ছাড়া মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে বিদ্যুৎ আবিষ্কার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে থাকছেন দেশের শীর্ষ আলেমরা

৫০ জনের ব্যাংক হিসাব তলব করছে দুদক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারদলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরীসহ ৫০ জনের ব্যাংক হিসাব ও লেনদেনের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত সপ্তাহ থেকে পর্যায়ক্রমে কয়েকটি চিঠির মাধ্যমে এসব তথ্য জানতে চাওয়া হয় বলে দুদক সূত্র জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে এসব চিঠি পাঠান দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। বাংলাদেশ ব্যাংকের কাছে যাদের ব্যাংক হিসাবের তথ্য জানতে চাওয়া হয়েছে তাদের মধ্যে চলমান শুদ্ধি অভিযানে গ্রেফতার হওয়া জি কে শামীম, লোকমান হোসেন ভূইয়া, সেলিম প্রধান, ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, খালেদ মাহমুদ ভূঁইয়া, শফিকুল ইসলাম ফিরোজের নাম আছে।

যুবলীগের চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি পাওয়া ওমর ফারুক চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোল্লা আবু কাউছার ও পংকজ দেবনাথের ব্যাংক হিসাব ও লেনদেনের তথ্যও সংগ্রহ করা হচ্ছে বলে জানায় দুদক সূত্র।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ