মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

ফের খুব শিগগিরই শুরু হতে পারে আফগান শান্তি আলোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আবারো আফগান তালেবান এবং আমেরিকার মধ্যে শান্তি আলোচনা সম্ভবত খুব শিগগিরি শুরু হবে। পর্দার আড়ালে এ নিয়ে নানামুখী তৎপরতার কারণে এমন আশা করা হচ্ছে।

দু'পক্ষের মধ্যে শান্তি আলোচনা শুরুর ব্যাপারে পাকিস্তান এবং আরও কয়েকটি দেশ বিশেষভাবে তৎপর রয়েছে। এসব দেশ চাইছে ১৮ বছরের সংঘাত শান্তিপূর্ণভাবে সংলাপের মাধ্যমে অবসান হোক।

গতমাসে আমেরিকা এবং আফগান তালেবানরা চূড়ান্ত চুক্তির একেবারে কাছাকাছি ছিল কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে শান্তি প্রক্রিয়া থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নিলে তাতে অচলাবস্থা দেখা দেয় এবং চুক্তি আর সই হয় নি।

কিন্তু পর্দার আড়ালের কিছু প্রচেষ্টা আবার দুই পক্ষকে শান্তি আলোচনার কাছাকাছি আনে এবং এ ব্যাপারে পাকিস্তান সামনে থেকে অগ্রণী ভূমিকা পালন করেছে।

গত শুক্রবার পাকিস্তান, রাশিয়া এবং চীন আফগান শান্তি প্রক্রিয়ার ব্যাপারে মস্কোয় বৈঠকে বসে। ওই বৈঠকে আফগানিস্তান বিষয়ক মার্কিন বিশেষ দূত জালমায় খালিলজাদও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে শান্তি প্রক্রিয়া আবার শুরু করতে চীন, রাশিয়া এবং পাকিস্তান আমেরিকার প্রতি আহ্বান জানায়।

এছাড়া, চলতি মাসের প্রথমদিকে মোল্লা আবদুল গণি বারাদারের নেতৃত্বে তালেবানের একটি প্রতিনিধিদল এবং জালমায় খালিলজাদ ইসলামাবাদে বৈঠক করেন। এরপর থেকে দু'পক্ষ বর্তমান অচলাবস্থা দূর করার জন্য চেষ্টা চালিয়ে আসছিল। পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ