মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

জামিন পেলেন বিএনপির এমপি হারুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতির মামলায় পাঁচ বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুন অর রশিদকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। এছাড়া বিচারিক আদালতে তাকে দেয়া ৫০ লাখ টাকা জরিমানার আদেশ স্থগিত করেছেন আদালত।

সোমবার সাজার বিরুদ্ধে করা আপিলের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মুহা. শওকত হোসেনের একক বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে সাজার বিরুদ্ধে করা আপিল শুনানির জন্য গ্রহণ করে এ মামলার নথি তলব করেছেন।

আদালতে হারুনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

হারুন অর রশিদ চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে নির্বাচিত বিএনপির এমপি এবং দলটির যুগ্ম মহাসচিব।

এর আগে গত ২১ অক্টোবর এমপি হারুন অর রশিদকে পাঁচ বছরের দণ্ড দিয়ে কারাগারে পাঠান আদালত। পাশাপাশি তাকে ৫০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বিএনপির এমপি ছাড়াও আরও দুজনকে কারাদণ্ড দেয়া হয়। তারা হলেন, চ্যানেল ৯-এর এমডি এনায়েতুর রহমান বাপ্পী ও পলাতক আসামি ইশতিয়াক সাদেক।

মামলার অভিযোগে বলা হয়েছে, সংসদ সদস্য থাকাবস্থায় শুল্কমুক্ত গাড়ি এনে তা বিক্রির ঘটনায় হারুন অর রশিদসহ তিনজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা হয় ২০০৭ সালের ১৭ মার্চ। মামলার বাদী হলেন পুলিশের উপ-পরিদর্শক ইউনুস আলী। মামলাটি তদন্ত করে হারুনসহ তিনজনের বিরুদ্ধে ওই বছরের ১৮ জুলাই আদালতে চার্জশিট দেন দুদকের সহকারী পরিচালক মোনায়েম হোসেন। আদালত অভিযোগপত্র আমলে নিয়ে হারুনসহ তিনজনের বিরুদ্ধে ২০০৭ সালের ২০ আগস্ট বিচার শুরু করেন।

শুল্কমুক্ত গাড়ি এনে তা বিক্রি করে আত্মসাতের ঘটনায় দুদকের দায়ের করা মামলায় তাকে এ সাজা দেয়া হয়। এ মামলায় আরও দুজনকে সাজা দেয়া হয়েছে। তারা হলেন ব্যবসায়ী এনায়েতুর রহমান ও গাড়ি ব্যবসায়ী ইশতিয়াক সাদেক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ