মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

গুজব প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সামাজিক মাধ্যমে ছড়ানো গুজব প্রতিরোধে সাংবাদিকদের প্রতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, আমাদের দেশে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। এসব গুজব বিভিন্ন বিষয়ে লোকদের বিভ্রান্ত করে। সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অথবা গুজব ছড়ালে সাংবাদিকরাই এ থেকে লোকদের রক্ষা করতে পারেন।

রোববার (২৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক সেন্টার (টিএসসি) মিলনায়তনে ‘গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে বক্তৃতাকালে এ মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্ট কাউন্সিল (বিজেএসসি) ‘দ্বিতীয় ন্যাশনাল জার্নালিজম স্টুডেন্ট ফেস্ট শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠরত সাংবাদিকতা বিভাগের উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রছাত্রী এ অনুষ্ঠানে অংশ নেয়।

বিজেএসসি সভাপতি সনজিত সরকার উজ্জলের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক ইমরান আহমেদের পরিচালনায় বক্তব্য দেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান কাজী আবদুল মান্নান, সাবেক সচিব আবু আলম শহিদ খান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন, বাসস-এর সিটি এডিটর মধুসূদন মন্ডল, বিএফইউজে’র দফতর সম্পাদক বরুন ভৌমিক নয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক শেখ আদনান ফাহাদ।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সাংবাদিকতা ও যোগাযোগ আধুনিকীকরণ ও উন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে, তবে গুজব এই অগ্রগতি নস্যাৎ করে দিচ্ছে।

তিনি বলেন, আমাদের সমাজের ওপর গুজবের তাৎপর্যপূর্ণ প্রভাব রয়েছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়ানো গুজবের কারণে ভোলায় সংঘটিত অপ্রত্যাশিত ঘটনার অভিজ্ঞতা আমাদের রয়েছে। তিনি আরও বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অপপ্রচার হয় না বরং এটা প্রতিরোধ করে।

অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, ভুয়া খবর অথবা গুজব কেবল বাংলাদেশেই নয় বিশ্বেই একটা বিরাট সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এটা মুক্ত সাংবাদিকতার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। সরকারের উচিত শিগগিরই গুজব নিয়ন্ত্রণে পদক্ষেপ গ্রহণ করা। বাসস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ