মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

নদীতে তেল ভেসে যাওয়ার ঘটনায় ট্যাংকার মালিককে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তেলের ট্যাংক ফুঁটো হয়ে প্রায় ১০ টন জ্বালানি তেল কর্ণফুলী নদীতে ভেসে যাওয়ার ঘটনায় ওই ট্যাংকার মালিককে তিন কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

রোববার দুপুরে চট্টগ্রাম পরিবেশ আদালতে শুনানি শেষে এ ক্ষতিপূরণ আদায়ের নির্দেশ দেয়া হয়।

বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, ‘দেশ-১’ নামের তেলবাহী জাহাজটি অবস্থান পরিবর্তনের সময় অপর জাহাজের সঙ্গে ধাক্কা লাগে। এতে ‘দেশ-১’ ফুটো হয়ে তা থেকে তেল ছড়িয়ে পড়ে। ওই ট্যাংকারে ১২০০ টন ডিজেল ছিল। পদ্মা জেটি থেকে তেল নিয়ে সেটি খুলনা যাওয়ার কথা ছিল। দুর্ঘটনার পর তার বেশির ভাগ তেল নদীতে পড়ে যায়। এ পর্যন্ত নদী থেকে প্রায় ৮০ শতাংশ তেল উত্তোলন করা হয়েছে। জাহাজ দুটি আটক করা হয়েছে। কোস্ট গার্ড তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে।

নদীতে এভাবে তেল ছড়িয়ে পড়ায় জলজ প্রাণী এবং নদীর পরিবেশ ও প্রতিবেশ মারাত্মক ক্ষতির মুখে পড়েছে বলে অভিযোগ করে পরিবেশ অধিদপ্তর। এরই পরিপ্রেক্ষেতে দেশ-১-এর মালিককে তিন কোটি টাকা ক্ষতিপূরণ করা হলো।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা জানান, জ্বালানি তেল কর্ণফুলীতে ছড়িয়ে পড়ার খবর পেয়ে গতকাল শনিবার সরেজমিন পরিদর্শন করে পরিবেশ অধিদপ্তরের একটি দল।

তিনি জানান, আজ শুনানিতে উপস্থিত হতে জাহাজ মালিক পক্ষকে নোটিশ দেয়া হয়। জ্বালানি তেল কর্ণফুলীতে নির্গমনের মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় দেশ-১ জাহাজের মালিক পক্ষকে তিন কোটি টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সিটি-৩৮ নামের অপর লাইটার জাহাজটিকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে কর্ণফুলীর মাঝনদীতে লাইটার জাহাজ ‘সিটি ৩৮’ ধাক্কা দিলে ফুঁটো হয়ে যায় অয়েল ট্যাংকার দেশ-১। এতে নদীতে পড়ে যায় বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত প্রায় ১০ টন জ্বালানি তেল। খবর পেয়ে চট্টগ্রাম বন্দরের ‘কান্ডারি-৮’ জাহাজের সাহায্যে জাহাজ দুইটি আটক করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ