মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

ডিএসসিসির ২১ কাউন্সিলরকে শোকজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২১ জন ওয়ার্ড কাউন্সিলরকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে করপোরেশন।

রোববার ডিএসসিসির জনসংযোগ বিভাগ থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, গত ২৩ অক্টোবর কাউন্সিলরদের বিরুদ্ধে ওই কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। এতে স্বাক্ষর করেন ডিএসসিসি সচিব।

কাউন্সিলররা হলেন- সাধারণ ওয়ার্ড- মাকসুদ হোসেন মহসিন (৩), গোলাম হোসেন (৪), আশরাফুজ্জামান (৫), আব্দুল বাসিত খান (৭), গোলাম আশরাফ তালুকদার (১২), মোস্তফা জামান (১৩), মোহাম্মদ সেলিম (১৪), জসিম উদ্দিন আহমেদ (১৮), তরিকুল ইসলাম সজীব (২২), আনোয়ার পারভেজ বাদল (২৮), মুহাম্মদ হাসান (৩০), রফিকুল ইসলাম রাসেল (৩১), বিল্লাহ শাহ (৩২), আউয়াল হোসেন (৩৩), ময়নুল হক মঞ্জু (৩৯), মকবুল ইসলাম খান টিপু (৪০), সরোয়ার হাসান (৪১), আরিফ হোসেন (৪৩), নাছিম মিয়া (৫২)।

সংরক্ষিত নারী ওয়ার্ডের দুই কাউন্সিলর হলেন- রাশিদা পারভিন (১৩) এবং শিউলি হোসেন (১৯)।

জানা গেছে, তিন এর বেশি সাধারণ বোর্ড সভায় অনুপস্থিত থাকার কারণে কাউন্সিলরদের বিরুদ্ধে এই নোটিশ জারি করা হয়। ২৩ অক্টোবর থেকে পরবর্তী সাত কর্মদিবসের মধ্যে কাউন্সিলরদের চিঠির জবাব দিতে বলা হয়েছে নোটিশে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ