মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ, লোকমান-সেলিমের বিরুদ্ধে দুদকের মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিসিবি পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া এবং অনলাইন ক্যাসিনো ব্যবসার হোতা সেলিম প্রধানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুপুরে মামলা দুটি দায়ের করা হয় বলে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মামলা দুটির অভিযোগে বলা হয়েছে, বিসিবি পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া চার কোটি ৩৪ লাখ অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং অনলাইন ক্যাসিনো ব্যবসার হোতা সেলিম প্রধান ১২ কোটি ২৭ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জন করেছেন।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত পরিচালক লোকমানকে গ্রেপ্তার করে র‍্যাব। টেন্ডারবাজি ও অস্ত্র চোরালানের অভিযোগে গত ৩০ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়েছিল সেলিম প্রধানকে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ