মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

৫৫ বছরের মাদরাসাও সব শর্ত পূরণ করে এমপিও পেল না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৫৫ বছরের পুরনো রাজশাহীর ঐতিহ্যবাহী আড়ানী দাখিল মাদরাসা সব শর্ত পুরোন করার পরও এমপিওভুক্ত হয়নি এবারো।

গত বুধবার প্রকাশিত তালিকায় নাম না থাকায় ওই মাদরাসার শিক্ষক-কর্মচারীরা হতাশ হয়ে পড়েছেন।

জানা যায়, স্থানীয় সমাজসেবক প্রয়াত ভোলাই হাজী ১৯৬৪ সালে মাদরাসাটি প্রতিষ্ঠা করেন। জীবদ্দশায় তিনি নিজের অর্থ দিয়েই শিক্ষকদের বেতন দিতেন। বর্তমানে মাদরাসাটিতে আড়াই শতাধিক ছাত্র-ছাত্রী রয়েছে। কর্মরত আছেন ১৫ জন শিক্ষক-কর্মচারী। ২০০০ সালের জানুয়ারি মাদরাসাটি পাঠদানের অনুমতি পায়।

মাদরাসার সহকারী শিক্ষক মকবুল হোসেন ২৩ বছর ও হারুন-অর-রশিদ ৩০ বছর ধরে বেতন-ভাতাদি ছাড়াই চাকরি করে আসছেন।

এ বিষয়ে মাওলানা হারুন-অর-রশিদ বলেন, ‘মাদরাসা এমপিও হবে, বেতন-ভাতাদি পাব এই আশায় চাকরি করে যাচ্ছি। আর মাত্র ছয় মাস চাকরির বয়স আছে। এবারও এমপিওভুক্ত না হওয়ায় বেতন ছাড়াই অবসরে যেতে হবে।’ কথাগুলো বলতে বলতে তার চোখে পানি টলমল করছিল।

সিনিয়র শিক্ষক তোফাজ্জল হোসেন বলেন, আশা ছিল এবার এমপিও হবে। কিন্তু সেটাও হলো না। অফিস পিয়ন মামুন আলী বলেন, ‘মাদরাসা থেকে কোনো টাকা পাই না। মাদরাসা শেষে ইটভাটায় কাজ করে কোনোমতে চলি।’

সহকারী সুপারিনটেনডেন্ট মাওলানা রাকিবুল হাসান বলেন, বোর্ডের সব শর্ত পূরণ করেও মাদরাসাটি এবারও এমপিওভুক্ত হলো না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ