মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

ফিলিস্তিনিদের জন্য দূতাবাস চালুর ঘোষণা দিলো মালয়েশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে পশ্চিমা স্বীকৃতির প্রতিবাদে জর্ডানে দূতাবাস চালুর ঘোষণা দিলো মালয়েশিয়া।

আনাদোলু এজেন্সির বরাতে জানা যায়, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সহায়তার লক্ষ্যে এ দূতাবাস খোলার ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। শুক্রবার আজারবাইজানে জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৮তম শীর্ষ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

মাহাথির বলেন, আমরা জানি, দখলকৃত ভূখণ্ডে মালয়েশিয়াকে দূতাবাস খোলার অনুমতি দেবে না ইসরাইল। এ জন্য তা জর্ডানে স্থাপন করা হবে।

তিনি অভিযোগ করে বলেন, ফিলিস্তিন সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায় তেমন কিছুই করছে না, শক্তিশালী দেশগুলো একটা বিশ্ব সংস্থা প্রতিষ্ঠা করেছিল, এখন দেখছি কিছু লোক ওই সংস্থার অধ্যাদেশ নামছে না- এটা দুর্ভাগ্যজনক।

মাহাথির বলেন, আমি আমাদের এই অসহায় ফিলিস্তিনি ভাইদের কথা বলতে চাই। ফিলিস্তিনের ভূমি একটি অমানবিক সরকার দখল করে রেখেছে। এই সরকার ফিলিস্তিনিদের অধিকারভুক্ত জমিতে অবৈধ বসতি সম্প্রসারণও অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। সূত্র: আনদোলু এজেন্সি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ