মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

সুশাসন প্রতিষ্ঠায় দেশজুড়ে অভিযান চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সারা দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে। ভোলার ঘটনা নিয়ে পুলিশ তদন্ত করছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।

আজ শুক্রবার (২৫ অক্টোবর) উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) মাঠে অ্যাম্বাসি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি সুন্দর দেশ। এখানে কোনো সন্ত্রাস, জঙ্গিবাদ নেই। সব অ্যাম্বাসেডররা ফিল করেন বাংলাদেশ একটি শান্তির দেশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, ওয়ালটনের আন্তর্জাতিক বিজনেস ইউনিটের সভাপতি এডওয়ার্ড কিম, আর্মড পুলিশ ব্যাটালিয়ন হেডকোয়ার্টারের অতিরিক্ত আইজিপি মোশাররফ হোসেন প্রমুখ।

জানা যায়, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে স্পোর্টস স্কুল এবং অ্যাক্টিভিস্ট কমিউনিকেশনস লিমিটেড আয়োজিত দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে অস্ট্রেলিয়া, ভুটান, ইরাক, দক্ষিণ কোরিয়া, মালদ্বীপ, নরওয়ে, পাকিস্তান, প্যালেস্টাইন, সৌদি আরব, শ্রীলঙ্কা, সুইডেন, যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামসহ ১৩টি বিদেশি দূতাবাসসহ ১৬টি দল।

এছাড়া প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশে কর্মরত জাতিসংঘের একটি দল। আর স্বাগতিক দল হিসেবে থাকছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কূটনৈতিক পুলিশ।

‘স্পোর্টস ফর পিস’ এই স্লোগানকে সামনে রেখে একত্রিত হচ্ছে বাংলাদেশে অবস্থিত দূতাবাসগুলো। সেভেন-এ-সাইড টুর্নামেন্টে দলগুলো নকআউট ভিত্তিতে খেলবে। ১৬ দলের মধ্যে সেরা দুই দলকে নিয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে শনিবার।

সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের উপস্থিত থাকার কথা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ