বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

রংপুরে ইয়াবাসহ পুলিশ গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুর সদর উপজেলার পালিচড়া থেকে তিন শতাধিক ইয়াবা ট্যাবলেটসহ রংপুর মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল সাদ্দামসহ তার সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।এ সময় মাদক পরিবহনে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

জানা যায়, সাদ্দাম বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তার সহযোগী মিলন একই গ্রামের আবেদ আলীর ছেলে। সাদ্দাম রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) পুলিশ লাইনের ক্যান্টিন দেখা শোনার দায়িত্বে আছেন।

রংপুর সদর কোতয়ালী থানার এসআই আতাউল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নের পালিচড়া হাট থেকে ৩৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ ও এক সহযোগীকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, পুলিশ কনস্টেবল সাদ্দাম দীর্ঘদিন ধরে তার সহযোগীদের নিয়ে বিভিন্ন ধরনের মাদক ব্যবসা করে আসছিলেন। এছাড়াও তাদের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের জিম্মি করে টাকা আদায়েরও অভিযোগ আছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ