মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

ভারতে প্রতি ১৫ মিনিটে একজন নারী ধর্ষণের শিকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে প্রতি ১৫ মিনিটে একজন নারী ধর্ষণের শিকার হন। খবর ভারতীয় পে টেলিভিশন নিউজ চ্যানেল সিএনবিসি টিভিএইটিনের।

জানা যায়, ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) সাম্প্রতিক তথ্য অনুসারে, ২০১৭ সালে দেশটিতে প্রতি ঘণ্টায় ১৬ এবং প্রতি দিনে ৯৮৬ নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটে। এ বছর নারীদের প্রতি সহিংসতার ৩ লাখ ৬০ হাজার অভিযোগ দায়ের করা হয়।

এনসিআরবির এই তথ্য অনুসারে, নারীর প্রতি সহিংসতা সংক্রান্ত মোট অপরাধের দশ শতাংশের বেশি ধর্ষণ। ২০১৭ সালে সব মিলিয়ে ধর্ষণের শিকার হন ৩৩ হাজার ৬৫৮ জন নারী। অর্থাৎ প্রতি ১৫ মিনিটে একজন নারী ধর্ষণের শিকার হন।

ভারতে আইনশৃঙ্খলার ব্যাপক অবনতির চিত্র উটে এসেছে দেশটির এই সরকারি সংস্থাটির পরিসংখ্যানে। নারীর প্রতি সহিংসতা, যৌতুক না দেয়ায় হত্যা, অ্যাসিড ছোড়ার মতো অপরাধগুলো প্রচণ্ডভাবে বাড়ছে।
দেশটিতে ২০১৭ সালে যৌতুক না দেয়ায় স্বামী ও আত্মীয়দের নির্যাতনের শিকার হয়ে প্রতিদিন প্রায় ২০ জন নারী মারা যান। একই কারণে এই বছর সাত হাজার ৪৬৬ জন নারীর মৃত্যু হয়।

এই বছর দেশটিতে কমপক্ষে ১৪৮ জন নারীর ওপর অ্যাসিড ছোড়া হয়। গড়ে প্রতি মাসে ১২ জন এবং প্রতি আড়াই দিনে একজন নারী এই জঘন্য অপরাধের শিকার হন।

সংস্থাটির তথ্যে দেখা যায়, বেশির ভাগ ক্ষেত্রে বিবাহিত নারীরা সহিংসতার শিকার হন। ৩ লাখ ৬০ হাজার মামলার ৩৩ দশমিক ২ শতাংশই দায়ের করা হয় ‘স্বামী ও আত্মীয়দের নিষ্ঠুর নির্যাতনের শিকার’ সংক্রান্ত আইনের অধীনে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ