বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

কাশ্মির থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে কবে: মোদি সরকারকে সুপ্রিম কোর্টের প্রশ্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুপ্রিম কোর্টের বিচারপতি এন ভি রামনার নেতৃত্বাধীন তিন বিচারপতির সমন্বিত বেঞ্চ বলেন, ‘দু’মাস হয়ে গেছে।

আপনারা (কেন্দ্রীয় সরকার) আর কতদিন (কাশ্মিরে) নিষেধাজ্ঞা বহাল রাখতে চান? এই বিষয়টি নিয়ে নিজেদের মনোভাব স্পষ্ট করুন এবং ওখানকার সমস্যা সমাধানের জন্য অন্য পদ্ধতি খুঁজুন। প্রয়োজনে আপনারা নিষেধাজ্ঞা জারি করতেই পারেন। কিন্তু, সরকারের সিদ্ধান্তটি পুনরায় খতিয়ে দেখা উচিত।’

গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত এক মামলার শুনানিতে আদালত কেন্দ্রীয় সরকার ও রাজ্য প্রশাসনকে জিজ্ঞেস করে, শেষমেশ আর কতদিন জম্মু-কাশ্মিরে আপনারা নিষেধাজ্ঞা জারি করে রাখবেন এবং সাধারণ মানুষের জন্য আর কতক্ষণ ইন্টারনেট সেবা বন্ধ থাকবে?

আদালত এব্যাপারে কেন্দ্রীয় সরকার ও রাজ্য প্রশাসনকে ৫ নভেম্বরের মধ্যে তাদের জবাব দেয়ার নির্দেশ দিয়েছেন।

বিচারপতি সুভাষ রেড্ডি নির্দেশ দেন, সরকার প্রতিদিন কাশ্মির পরিস্থিতি পর্যালোচনা করুক। আদালতে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, প্রতিদিনই গোটা পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। ৯৯ শতাংশ নিষেধাজ্ঞাই শিথিল করা হচ্ছে এবং ধীরে ধীরে সেখানকার ‘পরিস্থিতি স্বাভাবিক’ হচ্ছে।

বৃহস্পতিবার আদালতে সরকার পক্ষ নিষেধাজ্ঞার পক্ষে সাফাই গেয়ে জানায়, কাশ্মিরে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে যাতে আন্তঃসীমান্ত সমস্যা প্রতিরোধ করা যায়। আদালত এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার ও রাজ্য প্রশাসনের কাছে জবাব চেয়েছে।

গত ৫ আগস্ট জম্মু-কাশ্মির থেকে ৩৭০ ধারা বাতিলের পর থেকে সেখানে কঠোর বিধিনিষেধ কার্যকর রয়েছে। কিছু জায়গায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সেখানে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হলেও রাজ্যটিতে এখনো ইন্টারনেট পরিসেবা সম্পূর্ণ বন্ধই রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ