বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

এটিএম হেমায়েত উদ্দিন রহ. এর জীবন-কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইবরাহিম শওকত: ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জামিয়া কারীমিয়া আরাবিয়া থানা শাখার উদ্যোগে আল কারীম কমপ্লেক্সে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রয়াত যুগ্ম মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন রহ. এর জীবন-কর্ম শীর্ষক আলোচনা সভা ও ভোলার বোরহানউদ্দিনে শহীদ ভাইদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় এটি অনুষ্ঠিত হয়।

ইশা ছাত্র আন্দোলন জামিয়া কারীমিয়া আরাবিয়া রামপুরা থানা শাখার সভাপতি মাওলানা মুস্তাইন বিল্লাহর সভাপতিত্বে ও সহ-সভাপতি মাওলানা আরমান হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য ও মোনাজাত করেন জামিয়া কারীমিয়া আরাবিয়া রামপুরা মাদরাসার কার্যকরী মুহতামিম আল্লামা মকবুল হোসাইন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামিয়া কারীমিয়া আরাবিয়া রামপুরা মাদরাসার শিক্ষা সচিব ও প্রধান মুফতি হেমায়েত উল্লাহ।

এছাড়া আরও বক্তব্য রাখেন জামিয়া কারীমিয়া আরাবিয়া রামপুরা মাদরাসার বিশিষ্ট মুফতি ও মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি জাবের হোসাইন, মুফতি আনোয়ার হোসাইন গাজী, মুফতি ফরিদ উদ্দিন, মুফতি হোসাইন আহমদ জাবের, মুফতি আনোয়ারুল হক ও মাওলানা আবুল বাশারসহ আরও অনেক ওলামায়ে কেরাম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ