মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

‘ইবি প্রতিষ্ঠায় এটিএম হেমায়েত উদ্দিনের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উদ্যোগে ‘আলিয়া মাদরাসা সনদের মানোন্নয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন রহ. এর অবদান ও জীবন-কর্ম’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে।

গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকার পল্টনের আইএবি মিলনায়তনে বিকেল ৩টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ-এর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ মুস্তাকিম বিল্লাহ-এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ইসলামী ঐক্য আন্দোলন-এর আমীর ড. মাওলানা ঈসা শাহেদী।

প্রধান অতিথির বক্তেব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও আলিয়া মাদরাসা সনদের মানোন্নয়নে এটিএম হেমায়েত উদ্দিনের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

হেমায়েত উদ্দিন ছিলেন মাদরাসা শিক্ষার মান আদায় ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম পথিকৃৎ এবং দাবি আদায়ের সংগ্রামে অগ্রসেনানী।

বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও গবেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আব্দুস সবুর খান বলেন, অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন ব্যাক্তিগত, সামাজিক ও রাজনৈতিক জীবনে একজন সফল ও অনুস্মরণীয় মানুষ ছিলেন। তার জীবন আমাদের জন্য বড় ধরনের শিক্ষা।

স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, বিশিষ্ট উপস্থাপক শাহ ইফতেখার তারিক, রামপুরা একরামুন্নেছা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ড. মুহাম্মাদ ফজলুল হক রোকন, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মুহাম্মাদ রিয়াজুল ইসলাম।

এছাড়া আরো উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর জয়েন্ট সেক্রেটারি জেনারেল নূরুল করীম আকরাম, সাংগঠনিক সম্পাদক একেএম আব্দুজ্জাহের আরেফী, তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মাদ আব্দুল জলিল, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক মাহমুদুল হাসান, কেন্দ্রীয় সদস্য মুহাম্মাদ সিরাজুল ইসলাম প্রমুখ।

-এএ

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ