মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনায় নতুন আইন হচ্ছে: ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেন, সুষ্ঠু ও সুন্দর হজ ব্যবস্থাপনার ধারাবাহিকতা রক্ষা জরুরি। ধারাবাহিকতা রক্ষা করতে হলে হজ ব্যবস্থাপনাকে একটি সুশৃঙ্খল প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপ দিতে হবে। বিষয়টির যথাযথ গুরুত্ব অনুধাবন করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ বিষয়ে একটি আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে। হজের পাশাপাশি এই আইনে ওমরা ব্যবস্থাপনার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে।

বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে হজ ও ওমরা আইন প্রণয়ন বিষয়ক পর্যালোচনা (বর্ধিত) সভায় সভাপতির বক্তব্যে এসব কথা কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, হজ ও ওমরা আইন হলে হজ ও ওমরা ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টরা আরও বেশি সাবধানতার সঙ্গে দায়িত্ত্ব পালন করবেন। প্রতিমন্ত্রী আইন প্রনয়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আন্তরিকতা ও ধৈর্যের সঙ্গে হজ ও ওমরা আইন প্রণয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান জানান।

সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুহা. আনিছুর রহমান, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদফতর, সংস্থা এবং হজ্জ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ