বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

ধামরাইয়ে ৬ তলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার ধামরাইয়ে নির্মাণাধীন ছয় তলা ভবন থেকে পড়ে বোরহান উদ্দিন (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের স্ত্রী শিউলী বেগম।

এর আগে দুপুরে পৌরসভার লাকুরিয়াপাড়া মহল্লায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বোরহান উদ্দিন উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, দুপুরে নির্মাণাধীন একটি ভবনের ছয় তলার বারান্দায় কাজ করার সময় পা পিছলে নিচে পড়ে যান বোরহান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সন্ধ্যায় ধামরাই থানার পুলিশ পরিদর্শক দীপক চন্দ্র সাহা জানান, এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাননি তারা। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ