সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন

চট্টগ্রামে বন্দুকযুদ্ধে ডা. শাহ আলম হত্যার মূল হোতা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে গরীবের ডাক্তার খ্যাত ডা. শাহ আলম হত্যার মূল হোতা ডাকাত দলের প্রধান নজির আহমেদ সুমন ওরফে কালু (২৬) নিহত।

আজ বুধবার ভোরে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন উত্তর বাঁশবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুটি অস্ত্র ও ২৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মুহা. মাহমুদুল হাসান মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

মাহমুদুল হাসান মামুন জানান, ডা. শাহআলম হত্যার সাথে জড়িত লেগুনা চালক ওমর ফারুককে আটক করে। পরে তার দেয়া তথ্যের ভিক্তিতে এ হত্যাকাণ্ডের সাথে জড়িত ডাকাত দলের মূল হোতা নজির আহমেদ সুমন প্রকাশ কালু আটকের জন্য সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় অভিযানে যায় র‌্যাব। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কালু ডাকাত ও তার সহযোগিরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাব পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে কালু ডাকাতের গুলিবিদ্ধ লাশ এবং অস্ত্র পাওয়া যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ