বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

হাসপাতালে অসুস্থ নওয়াজ শরীফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাসপাতালে ভর্তি করা হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে। কারাগারে থাকা এই নেতার শরীর সোমবার রাতে হঠাৎ করেই খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, তার প্লাটিলেট কমতে শুরু করায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। নওয়াজ শরীফের ব্যক্তিগত চিকিৎসক ডঃ আদনান খান সোমবার এক টুইট বার্তায় বলেন, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের প্লাটিলেট আশঙ্কাজনক হারে কমে গেছে। তার জরুরিভিত্তিতে চিকিৎসা প্রয়োজন।

এই চিকিৎসক আরও জানিয়েছেন, লাহোরে তিনি নওয়াজ শরীফের সঙ্গে দেখা করেছিলেন। সে সময় তিনি নওয়াজের শরীর ভালো দেখেননি। তিনি বেশ অসুস্থ ছিলেন।

তিনি বলেন, নওয়াজ শরীফ বেশ কিছু জটিল রোগে আক্রান্ত। এগুলো জীবনের জন্য হুমকি স্বরুপ। এটা খুবই গুরুত্বের সঙ্গে নেয়া উচিত এবং তাকে সেভাবে চিকিৎসা করানো উচিত।

পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টাবিলিটি ব্যুরোর এক মুখপাত্র বলেন, নওয়াজ শরীফকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে একদল চিকিৎসকের অধীনে তার চিকিৎসা করা হবে।

নওয়াজ শরীফের ভাই শেহবাজ শরীফ অভিযোগ করেছেন যে, তার স্বাস্থ্যের অবস্থা খারাপের দিকে যাওয়ার পরেও দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়নি। তিনি বলেন, তার ভাইয়ের যদি কিছু হয় তবে তার জন্য দায়ী থাকবেন প্রধানমন্ত্রী ইমরান খান।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ