মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

রাজধানীর চারদিকে নদীর তীরে প্লট-ফ্ল্যাট ক্রয়ে সাবধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার চারদিকে নদীর তীরবর্তী হাউজিং প্রতিষ্ঠান থেকে প্লট বা ফ্ল্যাট বরাদ্দ নিয়ে প্রতারিত না হওয়ার জন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ঢাকার চারপাশের নদী তীরের অবৈধ স্থাপনা অপসারণে অভিযান পরিচালনা করছে।

এ অপসারণ কাজ পরিচালনার সময় লক্ষ্য করা গেছে, বহু বেসরকারী হাউজিং সোসাইটি নদীর জায়গা দখল করে লীজ গ্রহিতাদের প্রতারিত করে প্লট কিংবা ফ্ল্যাট বরাদ্দ করেছেন। এসব অবৈধ স্থাপনা অপসারণ করার ফলে প্লট গ্রহীতাগণও ক্ষতিগ্রস্থ হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিআইডব্লিউটিএ ২০১০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা, ধলেশ্বরী ও বালু নদীর ১৭ হাজার ৯০১টি ছোট বড় অবৈধ স্থাপনা অপসারণ করে প্রায় ৬৬৯ দশমিক ১৮ একর নদীর ভূমি উদ্ধার করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ