বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

'ভোলার শহিদদের খুনিদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গওহরডাঙ্গা মাদরাসার মোহতামিম ও খাদেমুল ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুফতি রুহুল আমীন বলেছেন, শহিদের রক্ত কখনো বৃথা যায় না। ভোলা জেলার বোরহান উদ্দিনের চার শহিদদের রক্তও বৃথা যাবে না। তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে ধর্ম অবমাননারোধ ও শেষ নবী হযরত মুহাম্মদ সা. মর্যাদা সংরক্ষণ আইন পাশ হবে।

মঙ্গলবার কওমী মাদরাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশ কতৃক আয়োজিত তিন শতাধিক মাদরাসার মোহতামিম ও শিক্ষকদের সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুফতি রুহুল আমীন বলেন, আমরা কওমি মাদরাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশ দীর্ঘদিন ধরে সাংবাদিক সম্মেলন, স্বারকলিপি প্রদান, মানববন্ধন, সভা-সমাবেশ এবং প্রধানমন্ত্রীর সাথে ব্যক্তিগত ভাবে সাক্ষাতকালে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে ধর্ম অবমাননারোধ ও হযরত মুহাম্মদ সা. এর মর্যাদা সংরক্ষণ আইন পাশের দাবি জানিয়ে আসছি।

কিন্তু এ ব্যপারে সরকারের কার্যকারী পদক্ষেপ গ্রহণ না করায় এবং ধর্ম অবমাননার প্রচলিত যে আইন আছে তার যথাযত প্রয়োগ না থাকায় দিন দিন নানা ভাবে ধর্ম অবমাননার মতো অনাকাঙ্খিক ঘটনা ঘটছে। যা কোন ভাবেই কাম্য নয়। সরকার এর দায় ভার এড়াতে পারে না।

মুফতি রুহুল আমীন ভোলার তৌহিদি জনতার ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়ন করে পুলিশ কতৃক দায়ের কৃত মামলা প্রত্যাহার আটককৃতদের মুক্তি দেয়ার দাবি জানান।

মুফতি মোহাম্মদ তাসনীম ও মুফতি মাকসূদুল হকের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গওহরডাঙ্গা মাদরাসার শাইখুল হাদিস মুফতি আব্দুর রউফ সংগঠনের মহাসচিব মাওলানা শামছুল হকে, সহসভাপতি মাওলানা কাবিরুল ইসলাম, মাওলানা আবুল কালাম, মুফতি আব্দুল হাফিজ, মুফতি মঈনুদ্দিন, মাওলানা হায়াত আলী, মাওলানা শিহাব উদ্দিন, হাফেজ আবু মুসা, তানজীমুল মুদাররিসিননের মাওলানা জিন্নাত আলী, মাওলানা জাহিদ আল হাসান, মাওলানা আতাউর রহমান সহ প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভা শেষে গোপালগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দেয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ