সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন

ফের বাংলাদেশ জলসীমা থেকে ১৪ ভারতীয় জেলে আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আবারও বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময়ে আবারও ১৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী।

মঙ্গলবার ভোরে মোংলা সমুদ্রবন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে একটি ট্রলারসহ ওই ১৪ জেলেকে আটক করে নৌবাহিনীর টহল দল। এ নিয়ে গত ৩ সপ্তাহে ৪ দফায় ৬৩ ভারতীয় জেলে নৌবাহিনীর হাতে আটক হয়েছে।

মঙ্গলবার ভোরে আটককৃত জেলেদের দুপুরে বিএনএস মোংলা নৌঘাঁটির সদস্যরা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। আটককৃতদের বিরুদ্ধে বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ ১৯৮৩-এর ২২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। বিকেলে আটককৃত ভারতীয় জেলেদের বাগেরহাট আদালতে পাঠালে বিচারক তাদের জেলহাজতে পাঠানো নির্দেশ দেন।

মোংলা থানার ওসি মুহা. ইকবাল বাহার চৌধুরী জানান, এর আগে গত ১ অক্টোবর ১৫ জন, ৪ অক্টোবর ২৩ জন ও ১৪ অক্টোবর ১১ জন ভারতীয় জেলেকে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমা থেকে আটক করে নৌবাহিনীর সদস্যরা। এছাড়াও সর্বশেষ ২২ অক্টোবর মোংলাবন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া হতে ফিশিং ট্রলারসহ আরও ১৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনীর সদস্যরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ