বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

পটিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণজেলার উদ্যোগে পটিয়া জিরি-শান্তিরহাট এলাকায় বিক্ষোভ মিছিল সমাবেশ সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে অবিলম্বে প্রিয় নবীর ইজ্জত রক্ষায় ব্লাসফেমী আইন পাস, নবীর ইজ্জত রক্ষার মিছিলে কেন গুলি ছোড়া হল তা খতিয়ে দেখার দাবি জানিয়েছে বক্তারা।

ইসলামী আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি সাংবাদিক শফকত হোসাইন চাটগামীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি পটিয়া জিরি থেকে শুরু হয়ে শান্তিরহাটের দিকে যেতে চাইলে ফকিরা মসজিদ এলাকায় গেলে পটিয়ার ইউএনও এবং ওসির নেতৃত্বে পুলিশ বাধা প্রদান করে। পুলিশের বাধার মুখে শান্তিপুর্ণ মিছিলটি সেখানেই শেষ হয়।

এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, আন্দোলনের জেলা সেক্রেটারী মাওলানা জসিম উদ্দীন, জয়েন্ট সেক্রেটারী হুমায়ুন কবির, ইসলামী আন্দোলন নেতা মাওলানা হাফেজ জাহিদুল হক, মিজানুর রহমান বাদশা, মাওলানা সাইফুদ্দীন দৌলতপুরী, মাওলানা গিয়াস উদ্দীন আল মাহমুদ, মাওলানা হাফেজ আবুল কালাম আজাদ, মাওলানা আতাউল্লাহ ইসলামাবাদী, মাওলানা হাফেজ আনোয়ারুল ইসলাম, মাওলানা আলমগীর ইসলামাবাদী।

মাওলানা আমির হোসাইন, পটিয়া উপজেলা সভাপতি মুফতি ওমর ফারুক, চন্দনাইশ উপজেলা সভাপতি মাওলানা আবু তৈয়ব, মাওলানা আইয়ুব, মাওলানা মোদ্দাচ্ছির জাফরাবাদী, মাওলানা মাহমুদুল ইসলাম, মাওলানা মোজাম্মিলুল হক, মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা মামুনুর রশিদ, সাইফুল ইসলাম খোকা, মাওলানা আবু হানিফ, ছাত্রনেতা মিশকাতুল ইসলাম, দেলোয়ার হোসাইন প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ