বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

কাশ্মীর ইস্যুতে ভারতের সমালোচনা বন্ধ করব না: মাহাথির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অধিকৃত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের জেরে গত মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভারতের তীব্র সমালোচনা করেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

তার এই সমালোচনার কারণে মালয়েশিয়ার পাম অয়েল আমদানি অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। এই সিদ্ধান্তের পরও কাশ্মীর ইস্যুতে ভারতের নেয়া সিদ্ধান্তের সমালোচনা থেকে বিরত না থাকার ঘোষণা দিয়েছেন মাহাথির মোহাম্মদ।

ভারতের এই পদক্ষেপকে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পাম অয়েল উৎপাদনকারী ও রফতানিকারক মালয়েশিয়ার সঙ্গে একটি বাণিজ্য যুদ্ধ হিসেবে বর্ণনা করেছেন মাহাথির। চলতি বছর ভারতই মালয়েশিয়া থেকে সবচেয়ে বেশি পাম অয়েল ক্রয় করেছে।

গত মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে মাহাথির মোহাম্মদ বলেন, ভারত আক্রমণ করেছে এবং কাশ্মীর দখল করেছে। তার এই মন্তব্যের পর গত সোমবার (২১ অক্টোবর) ভারতের শীর্ষ ভোজ্য তেল আমদানিকারক সংস্থা মালয়েশিয়ার পাম অয়েল ক্রয় বন্ধ করতে সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে।

গত ৫ আগস্ট অধিকৃত কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে ভারতের ক্ষমতাসীন নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার। বিশেষ মর্যাদা বাতিলের পর থেকেই কাশ্মীরে কারফিউ অব্যাহত রয়েছে।

মালয়েশিয়ার পার্লামেন্টের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাহাথির মোহাম্মদ বলেন, আমরা আমাদের মনের কথা বলেছি এবং এটা প্রত্যাহার কিংবা পরিবর্তন করব না।

সাধারণ পরিষদের অধিবেশনে আমি যা বলেছি, সেটি হলো- জাতিসংঘের প্রস্তাবনা আমাদের সকলের মেনে চলা উচিত। অন্যথায় জাতিসংঘের কাজ কী? তিনি বলেন, ভারতের মুম্বাইভিত্তিক আমদানিকারক সংস্থা সলভেন্ট এক্সট্রাক্টরস এসোসিয়েশন পাম অয়েল ক্রয় স্থগিতের ঘোষণা দিয়েছে। তাদের এই সিদ্ধান্তে ফল কেমন হবে সেবিষয়ে আমরা পর্যালোচনা করছি।

মাহাথির মোহাম্মদ বলেন, তারা ভারত সরকার নয়। সুতরাং আমরা এই মানুষদের সঙ্গে কীভাবে যোগাযোগ করতে পারি সেই উপায় খুঁজে বের করতে হবে। কারণ বাণিজ্য দুই পক্ষের একটি পদ্ধতি।

উল্লেখ্য, গত ৩১ মার্চ শেষ হওয়া অর্থ বছরে ভারতে ১০ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার অর্থ রফতানি করেছে মালয়েশিয়া।সূত্র: রয়টার্স

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ