বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

ইসরায়েলে সরকার গঠনে ব্যর্থ নেতানিয়াহু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের ব্যর্থতা স্বীকার করে সরকার গঠনের সুযোগ নিজের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বেনি গান্তস’র হাতে ছেড়ে দিয়েছেন। তিনি সরকার গঠন করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন।

সেপ্টেম্বরের নির্বাচনে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ১২০ আসনের মধ্যে গান্তসের ব্লু এন্ড হোয়াইট পার্টি ৩৩টি আসন ও নেতানিয়াহুর লিকুদ পার্টি ৩২টি আসন পায়।

জানা যায়, নেতানিয়াহু গত এক দশক ধরে ক্ষমতায় থাকলেও গত সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত নির্বাচনে তার দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ওই নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী বেনি গান্টসের নেতৃত্বাধীন ব্লু এন্ড হোয়াইট পার্টি সবচেয়ে বেশি আসন পেয়েছে। এরপরও প্রথমেই সরকার গঠনের সুযোগ দেয়া হয়েছিল নেতানিয়াহুকে।

নেতানিয়াহু ব্যর্থ হওয়ায় প্রেসিডেন্ট রুভেন রিভলিন এখন ব্লু এন্ড হোয়াইট পার্টির নেতা গান্তসকে সরকার গঠনের উদ্যোগ নেয়ার জন্য আমন্ত্রণ জানাবেন। ‌

ইসরায়েলে নির্বাচনে আরব জোটও ভালো করেছে। তারা গান্তসের প্রতি তাদের সমর্থন আগেই জানিয়ে রেখেছেন। কিন্তু এরপরও গান্তস সরকার গঠন করতে সক্ষম হবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।

এ কারণে সরকার গঠন নিয়ে ইসরাইল বড় ধরণের সংকটে পড়তে যাচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা ইঙ্গিত দিয়েছেন। সূত্র: পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ