মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

আরেক দফা বাড়তে পারে পেঁয়াজের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পেঁয়াজ রপ্তানি পুরোপুরি বন্ধ করে দিয়েছে ভারত সরকার। কিন্তু দেশটি পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার আগে ব্যবসায়ীরা যে রপ্তানি আদেশ দিয়েছিলেন সেই আটকে পড়া পেঁয়াজ আসা শেষ পর্যায়ে রয়েছে। ফলে পেঁয়াজের আমদানি বন্ধের পর দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

২৯ সেপ্টেম্বরের আগে যেসব পেঁয়াজের রপ্তানি আদেশ ছিল তার মধ্যে ২১ ট্রাক পেঁয়াজ ভারতের মহদীপুর বন্দরে এখন পর্যন্ত আটকা পড়ে আছে।

সেগুলোর মধ্যে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল পর্যন্ত পেঁয়াজ ভর্তি পাঁচটি ট্রাক প্রবেশ করেছে। আগামী ২৮ অক্টোবরের মধ্যে এ বন্দর দিয়ে বাকি ১৬টি ট্রাক প্রবেশ করলেই পেঁয়াজ আমদানি বন্ধ হবে।

সোনামসজিদ স্থলবন্দর সূত্রে জানা গেছে, ভারতের রপ্তানি নিষেধাজ্ঞার আগে বাংলাদেশি পেঁয়াজ ব্যবসায়ীদের অর্ডার দেওয়া পেঁয়াজের মধ্যে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে গত সাতদিনে ১৬৭ ট্রাক প্রবেশ করেছে।

চাহিদা অনুযায়ী পেঁয়াজ আমদানি না হওয়ায় সোনামসজিদ স্থলবন্দর সংলগ্ন স্থানীয় বাজারগুলোতে পেঁয়াজ কেজি প্রতি ৯০ থেকে ১০০ টাকা দামে বিক্রি হচ্ছে। এই বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি পুরোপুরি বন্ধ হয়ে গেলে পেঁয়াজের দাম আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোনামসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, পেঁয়াজের রপ্তানি আদেশ অনুযায়ী ভারত থেকে আরও ১৬ ট্রাক পেঁয়াজ আসবে বাংলাদেশে।

অন্যদিকে, ভারতের মহদীপুর স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোশিয়েশনের ভূপতি মণ্ডল জানান, পেঁয়াজের আমদানি বন্ধ হয়ে যাওয়ার (২৯ সেপ্টেম্বরের আগে) আগে এলসি করা যেসব পেঁয়াজ মহদীপুরে আটকে ছিল আগামী ২৮ অক্টোবরের মধ্যে আসা শেষ হবে।

-এটি