বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

আবারো কানাডার প্রধানমন্ত্রী হচ্ছেন জাস্টিন ট্রুডো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কানাডার সাধারণ নির্বাচনে জয়ের পথে রয়েছে জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি। ফলাফল গণনা শুরু হওয়ার পর দেখা গেছে, নির্বাচনে এগিয়ে রয়েছে লিবারেল পার্টি।

তবে পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে লিবারেল পার্টি, ফলে ট্রুডোকে একটি সংখ্যালঘু সরকার গঠন করতে হবে।

কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (সিবিসি) জানিয়েছে, গতবারের মতো পার্লামেন্টে এবার একক সংখ্যাগরিষ্ঠতা থাকছে না ট্রুডোর নেতৃত্বাধীন সরকারের।

এর আগে সোমবার (২১ অক্টোবর) কানাডায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটাভুটি শেষে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে লিবারেল পার্টির জয় প্রায় নিশ্চিত। যদিও আনুষ্ঠানিক ফল পেতে আরও সময় লাগবে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভোটগ্রহণ শেষ হওয়ার পর ট্রুডো এবং তার প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির অ্যান্ড্রু শিয়ারের মধ্যে কঠিন লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যায়। এরপর অল্প ব্যবধানে এগিয়ে যায় লিবারেল পার্টি।

প্রাথমিক ফলে জানা গেছে, ৩০৪টি ইলেকটোরাল এলাকার মধ্যে লিবারেল পার্টি পেয়েছে ১৫৬টি আসন। অপর দিকে কনজারভেটিভ পার্টি পেয়েছে ১২১টি। সংখ্যাগরিষ্ঠ সরকার নিশ্চিত করতে ট্রুডোর ১৭০টি আসন দরকার ছিল।

এদিকে হাউজ অব কমন্সের ৩৩৮ আসনে গতবারের মতো সংখ্যাগরিষ্ঠতা ধরে না রাখতে পারায় চলতি মেয়াদে বেশ বিপাকে পড়বে লিবারেল পার্টির সরকার। সেক্ষেত্রে বিভিন্ন আইন পাস করতে অন্য দলগুলোর সহায়তা নিতে হবে ট্রুডো সরকারকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ